Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Suvendu Adhikari: উদয়নকে না ছাড়ার বার্তা শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ২ সেপ্টেম্বর: “এবার তাদের ব্যাখ্যা দিতে হবে কেন উদয়ন গুহ-র নাম বাদ দেওয়া হয়েছে। লড়াই জারি আছে...”। মঙ্গলবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “গত ৫ আগস্ট, ২০২৫-এ উদয়ন গুহর নির্দেশে কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় তার গুণ্ডারা আমার গাড়ির ওপর হামলা চালায়। ঘটনাটি রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশ ঢাকা দেওয়ার প্রাণপণ চেষ্টা করেছিল। পুলিশ কর্তৃক একটি স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়েছিল, যেখানে কৌশলে উদয়ন গুহ-এর নাম বাদ দেওয়া হয়।

আমি অপরাধীদের এত সহজে পার পেতে দেব না। আমার দায়ের করা একটি রিট পিটিশনের ভিত্তিতে গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অনিরুদ্ধ রায়ের এজলাসে দীর্ঘ শুনানির পর, তিনি উত্তরবঙ্গের আইজিকে প্রশ্ন করেন যে আমার অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর নথিভুক্ত করা হয়নি এবং কেন পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ এবং আমার করা অভিযোগকে একই বলে অভিহিত করছে।”

You might also like!