Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

LPG Price Cut: সেপ্টেম্বরের শুরুতেই স্বস্তি, অনেকটাই সস্তা হয়ে গেল বাণিজ্যিক সিলিন্ডার

19 kg LPG cylinder prices slashed by ₹51.50
19 kg LPG cylinder prices slashed by ₹51.50

 

কলকাতা, ১ সেপ্টেম্বর: সামনেই উৎসবের মরশুম, তার আগে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল। ১ সেপ্টেম্বর, সোমবার থেকেই গ্যাসের দাম এক ধাক্কায় ৫১.৫০ টাকা কমেছে। রবিবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। তবে, গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও রদবদল হয়নি। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৮২৯ টাকা।

কিন্তু, বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমায় পুজোর আগে ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও স্বস্তি। সংশোধনের পর, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম হল ১,৫৮০ টাকা। কলকাতায় নয়া দাম হল ১,৬৮৪ টাকা। বিগত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমছে। এর আগে, তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমিয়েছিল। তার আগে পয়লা জুলাই ৫৮.৫০ টাকা কমিয়েছিল।

You might also like!