Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, আবহাওয়া রয়েছে মনোরমই

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৩০ জুলাই : কলকাতা ও শহরতলির আবহাওয়ায় আপাতত বড়সড় কোনও বদল আসছে না। আপাতত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। মঙ্গলবারও সকাল থেকেই আকাশ মেঘলা, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। আবহাওয়া রয়েছে মনোরম। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

You might also like!