Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Attacked in Shobhabazar : শোভাবাজারে মহরমের দিন পুলিশের ওপর আক্রমণ

Attacked in Shobhabazar (symbolic picture)
Attacked in Shobhabazar (symbolic picture)

 

কলকাতা, ১৭ জুলাই ঃ  মহরম উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে চেকিং চলাকালীন শোভাবাজারে এক পুলিশ কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সূত্রের খবর অনুযায়ী, এক দুষ্কৃতি পুলিশের মাথায় আঘাত করে তাকে আহত করেছে। মহরমের দিন সকালে সাড়ে পাঁচটা নাগাদ বড়তলা থানার দুই পুলিশ কর্মী রুটিন টহলদারিতে বেরিয়েছিলেন। চেকিং-এর সময় তারা দেখেন, এক ব্যক্তি মদ্যপ অবস্থায় কয়েকজনের সঙ্গে ঝামেলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে মদ্যপ ব্যক্তি এক পুলিশ কর্মীকে মারাত্মকভাবে মাথায় আঘাত করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম রাহুল দাস। কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধরের অভিযোগে রাহুলকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে। আহত পুলিশ কর্মীকে অন্যান্য পুলিশ কর্মীরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এই ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এবং পুলিশ বাহিনী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে।

You might also like!