Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Rain forecast: উত্তরবঙ্গের জন্য সতর্কতা নেই; দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টিরই পূর্বাভাস আবহাওয়া দফতরের

Rain forecast
Rain forecast

 

কলকাতা, ১৬ জুলাই : উত্তরবঙ্গের জন্য বৃষ্টি দুর্যোগের আর কোনও সম্ভাবনা নেই, কোনও সতর্কতাও জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর। তবে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তাপমাত্রাও থাকবে অনুকূল। মঙ্গলবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি ২৭.৪ সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোথাও সতর্কতা নেই। মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়েছে। কলকাতার আকাশ সকাল থেকে ছিল মেঘলা, মাঝেমধ্যে রোদেরও দেখা মিলেছে। কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সতর্কতা নেই। কমবে বৃষ্টির পরিমাণ।


You might also like!