Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Suvendu Adhikari: উৎসবের মরসুমকে আনন্দময় করে তুললো মোদীজির সরকার, বার্তা শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ৪ সেপ্টেম্বর: “উৎসবের মরসুমকে দেশবাসীর কাছে আরও আনন্দময় করে তুললো জনদরদী মোদীজির সরকার।” শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু লিখেছেন, “দুর্গা পুজোর আগেই একধাক্কায় অনেকটাই কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। জীবনবিমা ও স্বাস্থ্যবিমায় সম্পূর্ণ মকুব জিএসটি। মাননীয়া অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন জি জানিয়েছেন আগামী ২২ সেপ্টেম্বর থেকে দুটি হারে (৫ এবং ১৮ শতাংশ) জিএসটি কার্যকর হবে। ১২ শতাংশ এবং ২৮ শতাংশের স্ল্যাব পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। কৃষিজাত পণ্যের উপর এতদিন ১২ শতাংশ জিএসটি ধার্য ছিল, তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। জীবনদায়ী ঔষধ সহ অনেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের শুভ দিনে লাল কেল্লা থেকে ঘোষণা করেছিলেন পুজো ও উৎসবের আগেই দেশবাসী কে উৎসবের উপহার দেবেন। যেমন ঘোষণা তেমন কাজ, আগামী উৎসবের দিনগুলো সবার কাছে আরও আরও সুমধুর হয়ে উঠলো।”

You might also like!