Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

South Bengal rain update:বাড়বে আর্দ্রতার অস্বস্তি, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

South Bengal weather
South Bengal weather

 

কলকাতা, ৩১ আগস্ট : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকবে, ফলে বৃদ্ধি পাবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমি অক্ষরেখা। তাই সপ্তাহের মাঝামাঝি, মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি।

বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী মঙ্গলবার মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় রয়েছে সেই সতর্কতা। উত্তরবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি

You might also like!