Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

kolkata

1 year ago

Tathagata Roy:পূর্ব পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হিন্দুদের কটাক্ষ তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ৬ আগস্ট  : পূর্ব পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হওয়া হিন্দুদের কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।মঙ্গলবার তিনি এক্স বার্তায় লিখেছেন, “হিন্দুরা বাস্তুচ্যুত হয়েছে বেশিরভাগ পূর্ব পাকিস্তান আমলে, ১৯৪৭-১৯৭১। কিন্তু দোষ এই গাধা গন্ডমূর্খের নয়। দোষ সেই সব পূর্ব পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হিন্দুদের, যারা নিজেদের 'একখান দ্যাশ আসিল' বলে বিলাপ করেছেন, কিন্তু কেন এবং কি করে তারা চৌদ্দপুরুষের ঘরবাড়ি ছেড়ে এলেন তা পরবর্তী প্রজন্মকে বলে যান নি।

এদিন এক্স বার্তায় জনৈক কৌস্তভ ব্যানার্জী লিখেছেন, “হিন্দু বাংলাদেশী অত্যাচারিত হলেও কিছু যায় আসে আমাদের, ওরা বিদেশী , ভারতীয়রা নাকে কান্না বন্ধ করুক, ১৯৭১ থেকে পশ্চিমবঙ্গে রিফিউজি ঢুকেই চলেছে তাদের আধার ভোটার, যা পাসপোর্ট সব আছে। ধর্মের চেয়ে দেশ বড়। মাতৃভাষার চেয়ে মাতৃভূমি বড়। সব ওপেন বর্ডার সিল হোক।” এর প্রেক্ষিতেই ওপরের মতামত লিখেছেন তথাগতবাবু।

এই সঙ্গে তথাগতবাবু এদিন অপর একটি এক্স বার্তায় লিখেছেন, “রোববার সারা বাংলাদেশে সহিংস বিক্ষোভে নিহত ১০০ জনের মধ্যে বাংলাদেশের রংপুরের একজন হিন্দু কাউন্সিলর কাজল রায়ও ছিলেন। প্রতিবেদনগুলি ইঙ্গিত করে যে ইসকন এবং কালী মন্দির সহ হিন্দুদের বাড়ি, ব্যবসা, দোকান এবং মন্দিরগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ভক্তরা বিপদজনক পরিস্থিতিতে ওই সব জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। প্রতিবেদনে আরও এসেছে যে রবিবার, জমিয়তে ইসলামী গ্রুপের সাথে জড়িত মৌলবাদীরা রায়গঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক প্রদীপ ভৌমিককে কুপিয়ে হত্যা করেছে।”

You might also like!