Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

7 months ago

Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Bengal chief minister Mamata Banerjee
Bengal chief minister Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও, যদি সিইএসসি (CESC) মৃতদের পরিবারের কোনো সদস্যকে চাকরি না দেয়, তাহলে সেই পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

টানা বৃষ্টির কারণে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দুঃখ প্রকাশ করেছিলেন। বুধবার সকালে তিনি এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। এরপর দুপুরে ভবানীপুরে একটি পূজার উদ্বোধনে গিয়ে তিনি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন।তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একই সাথে তিনি বলেন, "আমি সিইএসসিকে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলেছি, কিন্তু তারা যদি তা না দেয়, তবে রাজ্য সরকার থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।" এছাড়াও, মুখ্যমন্ত্রী সিইএসসিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা আবারও বলেন।

কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নিচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তা দ্রুত মিটে যাবে।” এরপরই ফের কেন্দ্রকে নিশানা করেন তিনি। বলেন, “ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্য়ারাজের জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার। তবে পুরসভা খুব ভালো কাজ করেছেন।”  প্রসঙ্গত, দ্বিতীয়ায় বৃষ্টির কারণে কলকাতার পুজো উদ্বোধন স্থগিত রেখেছিলেন মুখ্যমন্ত্রী। তৃতীয়ায় ৪০ টি পুজোর উদ্বোধন করবেন তিনি।

You might also like!