Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Update:দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, উত্তরে হলুদ ও কমলা সতর্কতা জারি

Weather Update
Weather Update

 

কলকাতা, ৩ আগস্ট : গত ৩-দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হয়েছে কলকাতাতেও। তবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরবঙ্গে আগামী ৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, অলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি প্রত্যাশিত ৬ আগস্ট পর্যন্ত। সবথেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং জেলায়। অন্য জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে।

এদিকে, বৃষ্টি হওয়া সত্ত্বেও তাপমাত্রার খুব বেশি হেরফের হচ্ছে না তিলোত্তমায়। শহরতলিতেও একই অবস্থা। ঘর্মাক্ত গরম থাকছেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন সকাল থেকেই আংশিক মেঘলা শহর ও শহরতলির আকাশ। বৃষ্টিও হয়েছে নানা প্রান্তে।

You might also like!