Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

kolkata

7 months ago

Dilip Ghosh: বিএসএফ-এর উচিত বাংলাদেশের সঙ্গে সমস্ত চেকপোস্ট খুলে দেওয়া, দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ২০ নভেম্বর: এসআইআর-এর আবহে ভারত থেকে বাংলাদেশে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। সীমান্তে এমনই ছবি দেখা যাচ্ছে। এমতাবস্থায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন, বিএসএফ-এর উচিত বাংলাদেশের সঙ্গে সমস্ত চেকপোস্ট খুলে দেওয়া। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "দেশজুড়ে এসআইআর চলছে, কিন্তু কোথাও কিছুই হয়নি। কিন্তু এখানে মানুষ মারা যাচ্ছে।"

দিলীপ ঘোষ বলেন, "আমি বলব বিএসএফ-এর উচিত বাংলাদেশের সঙ্গে আমাদের সমস্ত চেকপোস্ট খুলে দেওয়া। যারা বাংলাদেশে যাচ্ছে তাদের সবাইকে সেখানেই রেখে আসা উচিত, কিন্তু ফিরে আসতে দেওয়া উচিত নয়। এটাই বাংলার জনসংখ্যা ১০-২০ লক্ষ কমানোর সুযোগ।" উল্লেখ্য, রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে, বাংলাদেশিরা ফিরে যাচ্ছেন নিজ দেশে। স্বরূপনগর সীমান্তে এমন ছবি দেখাও গিয়েছে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের এই মন্তব্য তাৎপর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

You might also like!