Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Task force in Kankurgachi VIP market:মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা, কাঁকুড়গাছি ভিআইপি বাজারে টাস্ক ফোর্স

Task force in Kankurgachi VIP market
Task force in Kankurgachi VIP market

 

কলকাতা, ১০ জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপর টাস্ক ফোর্স। বুধবার সকালে কাঁকুড়গাছি ভিআইপি বাজার ঘুরে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। আলু-পটল থেকে শুরু করে মাছ-মাংস কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্ত। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী।

বৈঠকের শুরুতেই আধিকারিক, টাস্ক ফোর্সের সদস্য ও বাজার কমিটির কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন, ‘সব্জির দাম এতটা বাড়ল কেন? মানুষের হেঁসেলে টান পড়েছে। এমন অবস্থা হয়েছে যে লোকে বাজার যেতে ভয় পাচ্ছে।’ তাপপ্রবাহ পরিস্থিতির জন্য সব্জির দাম বেড়েছে—এমন যুক্তি শুনে তা সরাসরি খারিজ করে দেন তিনি। মুনাফাবাজি ও কৃত্রিম চাহিদা সৃষ্টির পাশাপাশি মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেও কাঠগড়ায় তোলেন মমতা।

You might also like!