Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

kolkata

1 year ago

Fire breaks out: বিবাদী বাগে একটি পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড, দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন আয়ত্তে

A fire broke out in an old house in BBD Bagh (File Picture)
A fire broke out in an old house in BBD Bagh (File Picture)

 

কলকাতা, ২২ জুন: মহানগরীতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে। শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে। আগুন লাগার পর ওই বাড়িটি থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। বাড়িটির বয়স ১০০ বছরেরও বেশি হওয়ায় সেটির কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে বলে জানা গিয়েছে।

৫ নম্বর গার্স্টিন প্লেসের ওই বাড়িতে আগুন লাগে ভোররাতে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হয় আগুন নেভাতে। কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমদকলকে খবর দেওয়ার পর অনেকটা দেরিতে আসে অগ্নিনির্বাপক ইঞ্জিন। স্থানীয়দের আশঙ্কা, বাড়িটি এতই পুরনো যে, যেকোনও সময়ই ভেঙে পড়তে পারে।

You might also like!