Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

7 months ago

Siddhiberia Bharat Sevashram Sangha : সিদ্ধিবেড়িয়া'তে ভারত সেবাশ্রম সঙ্ঘের ৯ম বর্ষের দুর্গোৎসবে নবদুর্গা

Behala Bharat Sevashram Sangha (symbolic picture)
Behala Bharat Sevashram Sangha (symbolic picture)

 

কলকাতা, ২৯ সেপ্টেম্বর : সিদ্ধিবেড়িয়া প্রণবানন্দ গ্রামীণ সেবাকেন্দ্রের উদ্যোগে দুর্গাপুজোয় সামাজিক দায়বদ্ধতা পালনের অঙ্গ হিসেবে গরীব ও দুঃস্থদের হাতেই নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। সোমবার ওই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কুলপি'র বিধায়ক যোগরঞ্জন হালদার, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ গুপ্ত, কুলপি থানার অফিসার ইন চার্জ জাহাঙ্গীর আলি, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ শচীরাণি নস্কর, আইনজীবী তপন কুমার বিশ্বাস, কুলপি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখ।এদিন ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন বেহালা প্যারিস পাড়া ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ খোকন মহারাজ।প্রায় ৮৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতেই নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজের সহযোগিতায় ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সঙ্ঘের সদস্য সতীনাথ হালদার।

You might also like!