Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

7 months ago

Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

Bengal chief minister Mamata Banerjee
Bengal chief minister Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার কলকাতায় বৃষ্টির জমা জলে প্রাণ হারিয়েছেন মোট ৮ জন। বুধবার সকালে তাঁদের মধ্যে ২ জনের পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র ফিরহাদ হাকিম। ঠাকুরপুকুরে নিহত শুভ প্রামাণিকের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিপদের রাতের প্রবল বৃষ্টিতে মঙ্গলবার যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-সহ সর্বত্র ছিল জলে টইটম্বুর। এই জমা জলই মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছিল। মোমিনপুর, নেতাজিনগর, ঠাকুরপুকুর-সহ একাধিক এলাকায় মোট মৃত্যু হয় ৮ জনের। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মোমিনপুরের যে বাসিন্দার মৃত্যু হয়েছে তাঁর বাড়িতে যান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। সেখান থেকে বেরিয়ে যান ঠাকুরপুকুরে। কথা বলেন মৃত শুভ প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে। মেয়রের ফোন থেকেই এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

প্রসঙ্গত, মঙ্গলবারই মৃত্যুর ঘটনার জন্য সিইএসসিকে কড়া আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সিইএসসি-র উদাসীনতার কারণেই প্রাণ হারিয়েছেন এই ৮ জন। একরাশ ক্ষোভ উগরে বলেন,  “সিইএসসি-র উচিত, মৃতদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়া। এখানে ওরা ব্যবসা করছে আর আধুনিকীকরণের কাজ করছে না। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।”

You might also like!