Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

7 months ago

Tathagata Roy slams Mamata : “পিসি পশ্চিমবঙ্গের হিন্দুদের গর্দভ মনে করে”, কটাক্ষ তথাগতর

Tathagata Roy and mamata banerjee (symbolic picture)
Tathagata Roy and mamata banerjee (symbolic picture)

 

কলকাতা, ২৯ সেপ্টেম্বর,: “পিসি, পশ্চিমবঙ্গের হিন্দুদের গর্দভ মনে করে।” মুখ্যমন্ত্রীর নাম না করে এভাবেই কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।তথাগতবাবু সোমবার এক্সবার্তায় লিখেছেন, “ওঁর হিসেবে, রাজ্যের ত্রিশ-পয়ঁত্রিশ শতাংশ মুসলিম ভোট তো কোঁচড়ে আছেই! তার উপরে উল্টোপাল্টা বকে যদি আর দশ-পনের শতাংশকে বোকা বানিয়ে তাদের ভোটটা আনতে পারি তাহলে আবার পাঁচ বছর পশ্চিমবঙ্গকে চুষে ছিবড়ে করে দেওয়া যাবে।অপর একটি এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “মমতার এই ঐতিহাসিক উক্তিটি আমার চোখ এড়িয়ে গিয়েছিল। পিসি বিহার-ঝাড়খন্ডকে ভয় দেখাচ্ছেন, উনি মাধ্যকর্ষণকে কাঁচকলা দেখিয়ে ভাটি থেকে উজানে জল ঠেলে দেবেন! এদিকে নিউটন সাহেব যে কবরে শুয়ে খাবি খাচ্ছেন!

You might also like!