Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Today's Horoscope : আজকের দিন- ৭ মে, ২০২৩, জেনে নিন কেমন যাবে আপনার সারাদিন

Rashifal.
Rashifal.

 

মেষ রাশিঃ  স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন হতে পারে। দুপুরের পরে বাড়তি কোনও আয় হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি।  


বৃষ রাশিঃ প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কাজের বিষয়ে কোনও সুখবর আসতে পারে। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। 


মিথুন রাশিঃ পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করবেন। আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। 


কর্কট রাশিঃ  আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। 


সিংহ রাশিঃ সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। 


কন্যা রাশিঃ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও, আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। পরিবার নিয়ে ভ্রমণ হবে। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। 


তুলা রাশিঃ  আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান। খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন।  


ধনু রাশিঃ  সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। 


মকর রাশিঃ নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। আজ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করবে। কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ। 


কুম্ভ রাশিঃ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ। 


মীন রাশিঃ মামলা-মোকদ্দমা হওয়ার যোগ। কোনও কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন। ক্রয়-বিক্রয়ের কাজে লাভ না-ও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। পেটের যন্ত্রণা বাড়তে পারে। দামি ভোজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন।  

You might also like!