Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Horoscope Today: আজ ২২ ডিসেম্বর ২০২৩, কি বলছে আপনার ভাগ্য?

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে চিন্তার কারণ হতে পারে। বাইরের লোকের জন্য চারিত্রিক অবনতি হতে পারে। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ। পারিবারিক শান্তি বজায় থাকবে। পড়ে থাকা প্রেমের জট খুলে যেতে পারে। বিবাহের জন্য চিন্তা করতে পারেন।


বৃষ রাশিঃ ভুল কাজে অর্থ নষ্ট হতে পারে। সংসারে অর্থাভাব থাকবে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলায় জয়ের সম্ভাবনা। স্নায়বিক অসুখে ভোগান্তির যোগ। কর্মে অনীহা থাকায় ব্যবসায় অবনতি। 


মিথুন রাশিঃ সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। রক্তপাত থেকে সাবধান থাকুন। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। 


কর্কট রাশিঃ কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে ঝামেলা থাকলেও পরিবেশ আয়ত্তে থাকবে।  


সিংহ রাশিঃ ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। সংসারে সুখ ফিরতে বিলম্ব হবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব-অনটন থাকবে। যানবাহনে খুব সাবধানে চলাফেরা করুন, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। 


কন্যা রাশিঃ নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে। রক্তচাপ বৃদ্ধি পাবে। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পেতে পারে। 


তুলা রাশিঃ  মাত্রাছাড়া কথা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। শিক্ষকদের জন্য খুব অনুকূল সময়। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিশেষ কারণে বিরোধ। যোগাযোগে ভুলের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও খরচ থাকবে প্রচুর। প্রেমে সফল  হবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি রয়েছে। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটতে পারে।  


ধনু রাশিঃ সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। সারা দিন হিসেবি ভাবে চললেও খরচ বেশি হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যত্মিক কাজে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদ। 


মকর রাশিঃ সারা দিন ব্যবসার জন্য ছোটাছুটি করতে হবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। অতিরিক্ত মানসিক চাপের জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হলে কর্মে বিপত্তির যোগ। 


কুম্ভ রাশিঃ পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। কোনও বিষয়ে জেদ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসায় অগ্রগতির যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্র প্রতিকূল। পিতার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। উচ্চশিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। দাম্পত্য জীবনে ক্লেশ থাকবে।  


মীন রাশিঃ চোখের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটতে দেরি আছে। মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পেটের যন্ত্রণা বৃদ্ধি। ভ্রমণে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা। উচ্চপদস্থ  ব্যক্তির জন্য পড়ে থাকা কার্যসিদ্ধি হতে পারে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…