Breaking News
 
CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের Supreme Court: SIR-এর সিদ্ধান্তে জ্ঞানেশ একা নন, সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

 

Shadashtak Yoga 2024: তৈরি হচ্ছে ষড়ষ্টক যোগ,৩ রাশি খুব সাবধান

Shadashtak Yoga 2024
Shadashtak Yoga 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জ্যোতিষশাস্ত্রে, প্রতিটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছেন। যখন গ্রহরা স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

জুলাই মাসের ১৬ তারিখ সূর্য দেবতা কর্কট রাশিতে প্রবেশ করবে। শনি এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করছে। শনি ও সূর্যের কারণে তৈরি হবে 'ষড়ষ্টক যোগ’। এই যোগ খুব অশুভ। যোগের অশুভ প্রভাবে ব্যবসায় ক্ষতির মুখে পরবেন এই রাশির জাতকরা, তালিকায় কারা রয়েছেন, জানেন।

​কর্কট রাশি​

আগামী ১৬ জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতেই প্রবেশ করব সূর্য। সূর্য শনির ষড়ষ্টক যোগের ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যাবে এই রাশির জাতকদের জীবনে। এই সময় আপনার আত্মবিশ্বাসে অনেকটা ঘাটতি দেখা দেবে। ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিক সংশয় ভুগবেন কর্কট রাশির জাতকরা। অফিসে বস ও সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্কে অবনতি হবে। নতুন চাকরির চেষ্টা করতে হতে পারে আপনাকে।

কন্যা রাশি

কন্যা রাশির একাদশতম ঘরে প্রবেশ করতে চলেছে সূর্য। ষড়ষ্টক যোগের প্রভাবে এই সময় পেশাগত ও ব্যক্তিগত জীবনে বড় ক্ষতির মুখে পড়বেন কন্যা রাশির জাতকরা। মনে দুঃখ ও অবসাদ থাকবে আপনার। অফিসে সতর্ক হয়ে কাজ করা জরুরি। গালগল্প করে সময় নষ্ট করলে ক্ষতি হবে কন্যা রাশির জাতকদের। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। কাউকে খারাপ কথা বলবেন না, পরে আপনাকে অনুতাপ করতে হতে পারে।

​ধনু রাশি​

ধনু রাশির অষ্টম ঘরে গোচর করতে চলেছে সূর্য। সূর্য শনির ষড়ষ্টক যোগ প্রেম জীবনে ক্ষতিকর প্রভাব ফেলবে ধনু রাশির জাতকদের। ব্যক্তিগত সম্পর্কে এই সময় নানা ওঠাপড়া দেখা দেবে। এই সময় অতিরিক্ত খরচের ধাক্কা এসে পড়বে। ইচ্ছে না থাকলেও এই খরচ আপনাকে করতে হবে। এই সময় আর্থিক লেনদেন না করাই ভালো। কাউকে টাকা ধার দিলে আর ফেরত পাবেন না। নিজের গোপন কথা কাউকে বলবেন না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…