Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Weekly Love Horoscope: আগামী সপ্তাহে প্রেমে জোয়ার দেখা যাবে এই ৫ রাশির!

Weekly Love Horoscope (File Picture)
Weekly Love Horoscope (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জানুয়ারি মাসের এই চতুর্থ সপ্তাহের শুরুতেই অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামলালার। এই শুভ সপ্তাহে ত্রিগ্রহী যোগের প্রভাবে প্রেম ভালোবাসায় নতুন জোয়ার আসতে চলেছে পাঁচ রাশির জাতকদের জীবনে। দেখে নিন এই সপ্তাহটি দারুণ রোম্যান্টিক ভাবে কাটতে চলেছে কোন কোন রাশির জাতকদের।

মেষ রাশি

প্রেম জীবন এই সপ্তাহে বিশেষ ভালো কাটবে মেষ রাশির জাতকদের। সঙ্গীর সঙ্গে পারস্পরিক ভালোবাসা ও সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে। সঙ্গীর কাছ থেকে প্রচুর মনোযোগ পাবেন আপনি। সপ্তাহের শেষে নিশ্চিন্ত নিরিবিলিতে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন। এই সময় কোথাও বেড়াতে যেতে পারেন আপনারা।

বৃষ রাশি

চলতি সপ্তাহে জীবনে প্রেম ও ভালোবাসা উপচে পড়বে বৃষ রাশির জাতকদের। আপনি নিজের প্রেম জীবন সংক্রান্ত কোনও ভালো খবর এই সপ্তাহে পেতে পারেন। সপ্তাহের শেষে প্রেম জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে অনেকটাই। শুধু জীবনসঙ্গীর সঙ্গে নয়, পরিবারের সবার সঙ্গেই এই সপ্তাহে সুন্দর সময় কাটাবেন বৃষ রাশির জাতকরা। সপ্তাহের শেষে কোথাও ঘুরতে যেতে পারেন।

মিথুন রাশি

অনেক দিন পর এই সপ্তাহে আবার সঙ্গীর কাছাকাছি আসতে চলেছেন মিথুন রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের বন্ধন নতুন করে মজবুত হবে মিথুন রাশির জাতকদের। জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহটি দারুণ রোম্যান্টিক ভাবে কাটাবেন আপনি। সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে সপ্তাহের শেষের দিকে আপনাদের মধ্যে নতুন করে কিছু ভুল বোঝাবঝি তৈরি হতে পারে।

কন্যা রাশি

২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এই সপ্তাহটি প্রেম ভালোবাসার দিক থেকে বিশেষ সুখকর হতে চলেছে কন্যা রাশির জাতকদের জন্য। এই সময় প্রেম জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, যা আপনার জীবনকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কে বাড়ির প্রবীণদের আশীর্বাদ থাকবে। সপ্তাহের প্রথম দিকে সুখ কড়া নাড়বে আপনার দরজায়।

বৃশ্চিক রাশি

চলতি সপ্তাহে প্রেম জীবনে সুন্দর কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন বৃশ্চিক রাশির জাতকরা। এই সময় প্রেম জীবন সংক্রান্ত কোনও সুখবর আপনি পেতে পারেন। এই সপ্তাহটি আপনার জন্য যেমন রোম্যান্টিক হবে, তেমনই মনেও সুখ ও আনন্দ ভরপুর থাকবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে নিজের আকর্ষক ব্যক্তিত্বের সাহায্যে সঙ্গীকে মুগ্ধ করে রাখতে পারবেন আপনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…