Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ০৬ জানুয়ারি, ২০২৩ কেমন যাবে আজ আপনার সারাদিন জানতে দেখুন দুরন্ত বার্তার রাশিফল বিভাগ টি

Rashifal
Rashifal

 


মেষ রাশিঃ কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভাল হবে। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমনের যোগ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। 


 বৃষ রাশিঃ আপনার দ্বারা যে কাজ সম্ভব নয়, সে দিকে যাবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। সন্তানদের কর্মের বিষয়শয়ে সুখবর আসতে পারে। সারা দিন খুব অলস ভাবে কাটতে  পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। 


মিথুন রাশিঃ পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। 


কর্কট রাশিঃ  আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন।  অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। 


সিংহ রাশিঃ সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও, সেটা মিটে যাবে।  সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে।  অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে।  কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল।  


কন্যা রাশিঃ  দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। পরিবার নিয়ে ভ্রমণ হবে। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। 


তুলা রাশিঃ স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা-বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।  কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। 


বৃশ্চিক রাশিঃ বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান। খুব বুঝে না চললে অর্থক্ষতি হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। 


ধনু রাশিঃ শত্রুরা আপনাকে অপদস্থ করতে  পারে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি। কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। 


মকর রাশিঃ  নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে।  আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে মুগ্ধ করবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। কারও কাছে দয়ার পাত্র  হতে হবে।  প্রেমে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে। 


কুম্ভ রাশিঃ বাড়ির দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে।  গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ।  


মীন রাশিঃ পরিবারে সুনাম অর্জন হবে। কেভে-বেচার কাজে লাভ না-ও হতে পারে। লাগামছাড়া আশায় অর্থক্ষতি হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। পেটের যন্ত্রণা বাড়তে পারে। দামি ভোজনের জন্য খরচ বাড়তে পারে।  

You might also like!