Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ২২ ডিসেম্বর, ২০২২, কেমন যাবে আপনার সারাদিন জানতে দেখুন দুরন্ত বার্তার পেজটি

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পিতার সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। কাজের জন্য নিচু হতে হবে। 


বৃষ রাশিঃ  হঠাৎ ভাল কিছু খবর পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি। কর্মস্থানে আপনাকে কারও কথা মতো চলতে হতে পারে। আত্মীয়ের কাছ থেকে আপনি ভাল সাহায্য পাবেন না।  


মিথুন  রাশিঃ কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তি ব্যাপারে খরচ বাড়তে পারে। দুর্বলতার সুযোগ নিতে পারে লোকে। ব্যবসার দিকে সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুদের থেকে খারাপ কিছু ঘটতে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে। 


কর্কট রাশিঃ যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। সঙ্গীত চর্চায় সাফল্য বাড়তে পারে। সংসারের অতিথির কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য দুঃখ বোধ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। ব্যবসার দিকে ভাল উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা। ভ্রমণে না যাওয়া ভাল হবে, কষ্ট বাড়তে পারে। 


সিংহ রাশিঃ সমাজের কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়া ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। ব্যবসার জন্য অর্থ নষ্ট থেকে সাবধান। 


কন্যা রাশিঃ আগুন থেকে বিপদের সম্ভাবনা। তর্ক থেকে জয় লাভ করার জন্য আনন্দ। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথার যন্ত্রণা হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক বাড়তে পারে। 


তুলা রাশিঃ প্রেমের জন্য বিবাদ বাড়তে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। রক্তপাত থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি লাভের আশা না করা ভাল হবে। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন। বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে। 


বৃশ্চিক রাশিঃ  চেষ্টা করলেও ব্যবসায় কোনও রূপ সফলতা পাবেন না। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি হতে পারে। আত্মীয়রা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণ। 


ধনু রাশিঃ সন্তানদের জন্য অর্থ লাগবে। ব্যবসায় মহাজনকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। সংসারে ঝামেলা না থাকলেও পরিবেশ আয়ত্বে থাকবে না। নতুন কর্মের যোগাযোগ হতে পারে। কপালের যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান। ব্যবসায়ীদের অগ্রগতি বন্ধ হতে পারে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়।  


মকর রাশিঃ কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পরতে হবে। বিজ্ঞানচর্চার ক্ষেত্রে সময়টা খুব উপযুক্ত। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আত্মীয়ের সঙ্গে বিবাদ থেকে সাবধান থাকুন। 


কুম্ভ রাশিঃ গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। কিছু কারণে ব্যবসায় ক্ষতি বৃদ্ধি পাবে। পরিশ্রম হবে প্রচুর। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রতিবেশীর আপনার ওপর প্রকোপ থাকবে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে।  


মীন রাশিঃ  ভ্রমণে হঠাৎ বাধা আসতে পারে। মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে। বুদ্ধির ভুলের জন্য ভাল চাকরি হাতছাড়া হওয়ার সম্ভাবনা। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। প্রিয়জনের থেকে কষ্ট বাড়তে পারে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি। প্রেমিকার কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। 

You might also like!