Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ৩০ ডিসেম্বর, ২০২২, কেমন যেতে আপনার আজ সারাদিন জানতে দুরন্ত বার্তার রাশিফল বিভাগটি দেখতে থাকুন

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। দাম্পত্য কলহ বাধার সম্ভাবনা রয়েছে। নিজের কিছু জিনিস অপরকে দিতে হতে পারে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। 


বৃষ রাশিঃ প্রেমে অপর কারও জন্য অশান্তি হতে পারে। অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। পুরনো ব্যথা নতুন করে শুরু হতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর পদন্নোতির খবর আসতে পারে। বিতর্কে যাবেন না। সারা দিন কিছু কারণে চিত্তচাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। 


মিথুন রাশিঃ সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয়, মানহানির আশঙ্কা আছে। অতিরিক্ত ভাবাবেগ আপনাকে বিপদে ফেলতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। নিজের কৌশলে শত্রুর মন জয়। পরিচিত কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়। 


কর্কট রাশিঃ নিজের কলাকুশলীতে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। নতুন গৃহনির্মাণে বাধা আসতে পারে। রাস্তাঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা রাখুন। সঙ্গীতচর্চার জন্য বিশেষ সুযোগ আসতে পারে। খেলাধুলায় নাম করার সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চতর বিদ্যার ভাল যোগ দেখা যাচ্ছে।  


সিংহ রাশিঃ আপনার বিশেষ কাজের সুযোগ আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনে সক্ষম না-ও হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে। শেয়ারে শুভ যোগ রয়েছে। বাড়তি কিছু খরচ হতে পারে। শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। সারা দিন কিছু কারণে চিত্তচাঞ্চল্য থাকবে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 


কন্যা রাশিঃ পরিবারে সকলের কাছে সম্মান প্রাপ্তি হতে পারে। নতুন বন্ধু হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি হতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি আসতে পারে। গুরুজনদের শরীরে পরিবর্তন আসতে পারে। আপনার আশা পূরণ হতে পারে। সারা দিন আপনার আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা যাবে।  


তুলা রাশিঃ প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহনির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। কর্মের জায়গায় অল্পতেই সন্তুষ্ট থাকুন। বিলাসিতার জন্য সংসারে অশান্তি হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ  ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। কর্মের জায়গায় প্রচুর সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হতে পারে। 


ধনু রাশিঃ  বিনিয়োগী ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। ঠান্ডা লাগার জন্য মাথার যন্ত্রণা বাড়তে পারে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। 


মকর রাশিঃ  নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। সারা দিন কোনও কারণে চিত্তচাঞ্চল্য থাকবে। বেশি কাজের জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সহকর্মীর সাহায্যে কর্মে সফলতা পাবেন। অতিরিক্ত অর্থ খরচে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। 


কুম্ভ রাশিঃ বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চাশা থাকলে সেটা সফল হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন। প্রেমের বিষয়ে কারও কাছে অপমান হতে পারে। 


মীন রাশিঃ সারা দিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। উত্তেজনার কারণে বিপদ আসতে পারে। স্ত্রীর জন্য বাড়তি আয় বাড়তে পারে। সন্তানের সুনামে আনন্দ বাড়াবে।

You might also like!