Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

2 years ago

Horoscope: আজকের দিন ১৭ জুন, ২০২৩ কেমন যাবে জেনে নিন

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ শত্রু থেকে সাবধান। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বল-জাতীয় সমস্যা বাড়তে পারে। পিতার জন্য ভাল কোনও ব্যবস্থা। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক।  


বৃষ রাশিঃ কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। প্রবাসীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। 


মিথুন রাশিঃ  স্ত্রীর জন্য বিবাদ বাধতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা।  সামাজিক সুনাম লাভের যোগ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। চাকরির স্থানে চাপ বাড়তে পারে। মনের মতো মানুষের দেখা পাবেন। গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। 


কর্কট রাশিঃ পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন।  


সিংহ রাশিঃ কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে বাসরত বন্ধুর জন্য মনখারাপ। ব্যবসায় খরচ বৃদ্ধি। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে দেবেন না। পেটের পুরনো রোগ বাড়তে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। 


কন্যা রাশিঃ আর্থিক সাহায্য লাভের সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। চর্মরোগ বাড়তে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য আনন্দ লাভ। সন্দেহজনক মহিলা থেকে সাবধান থাকুন। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথা মতো চলতে হতে পারে।  


তুলা রাশিঃ প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারা দিন দুশ্চিন্তা। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজে শান্তি পাবেন। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে।  


বৃশ্চিক  রাশিঃ চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। আইনি কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনও বন্ধুর জন্য ক্রোধ বাড়তে পারে। 


ধনু রাশিঃ বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। পিতার জন্য চিন্তা বাড়তে পারে।  


মকর রাশিঃ  চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পরিবারে খরচ বৃদ্ধি। ব্যবসায় চুরি থেকে সাবধান। প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। 


কুম্ভ রাশিঃ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় উন্নতি। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। 


মীন রাশিঃ বাড়িতে অনেক বন্ধুর আগমন হবে। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রুজয়। ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ। 


You might also like!