Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal : আজকের দিন- ১০ মার্চ, ২০২৩, কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ গৃহনির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হতে পারে। আন্ত্রিক-জাতীয় রোগে ভোগান্তি হতে পারে।  মাথার যন্ত্রণা বাড়তে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। অপরের উপকার করতে গিয়ে বিপদ বাধতে পারে।  


বৃষ রাশিঃ ফাটকা আয় বা লটারি কাটার জন্য দিনটি শুভ। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে কোনও মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবার কাজে আসতে পেরে শান্তিলাভ। আধ্যাত্মিক কাজে মনোযোগ  ও তাতে শান্তিলাভ। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ আসবে। 


মিথুন রাশিঃ  হজমের গন্ডগোল বা পেটের সমস্যা। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে পা না বাড়ানোই শ্রেয়। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়বিক অসুখে কষ্ট পেতে পারেন। 


কর্কট রাশিঃ পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে মানসিক চাপ সহ্য করতে হতে পারে। খেলাধুলায় নাম করার সুযোগ আসতে পারে। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভাল যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। 


সিংহ রাশিঃ কোনকোনও শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের সেবায় শান্তি মিলবে। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয়বৃদ্ধি। 


কন্যা রাশিঃ  নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি। অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে। আয়ের থেকে বেশি ব্যয়ের ইচ্ছা দেখা যাবে।  অযথা হায়রানি হতে পারে। শত্রুর সঙ্গে আপস করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য মাথাগরম হওয়ার যোগ। সৎসঙ্গে থাকার জন্য উন্নতি লাভ। 


তুলা রাশিঃ কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি হতে পারে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ধর্মীয় কাজে দান করে আনন্দ পাবেন। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধায় মানসিক যন্ত্রণা। 


বৃশ্চিক রাশিঃ সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। সারা দিন প্রচুর খাটুনির জন্য শারীরিক দুর্বলতার যোগ। হাড় বা দাঁতের সমস্যা বাড়তে পারে। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। 


ধনু রাশিঃ কোনওকোনও বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ আছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারেন। গবেষণায় সাফল্য পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে।


মকর রাশিঃ  পারিবারিক বিষয়ে বেশি না থাকাই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে। উত্তম কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের কারণে গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে। 


কুম্ভ রাশিঃ সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারে্ন। স্ত্রীর সঙ্গে বিবাদ মিটে যাবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে কোনও প্রকার ঝুঁকি নেবেন না। 


মীন রাশিঃ  শিক্ষায় সাফল্য বৃদ্ধি পাবে। সামাজিক কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে। সন্তানের জন্য সুনাম লাভ। ব্যবসার ব্যাপারে বিবাদ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে।

You might also like!