Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Horoscope

3 years ago

Rashifal: আজকের দিন- ১০ ফেব্রুয়ারি, ২০২৩ দেখে কেমন যাবে আপনার সারাদিন

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ  কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। উদ্বেগ বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। 


বৃষ রাশিঃ বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোথাও আপনার নিন্দা হতে পারে। কিছু পাওনা আদায় হতে পারে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। ভ্রমণের জন্য দিনটি ভাল হবে না। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। 


মিথুন রাশিঃ  মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ। শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে। পড়াশোনার জন্য ভাল সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন। ভ্রাতৃবিবাদ বাড়তে পারে। সন্তানের খারাপ ব্যবহারে মানসিক চাপ বৃদ্ধি। দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। 


কর্কট রাশিঃ মানসিক অস্থিরতার যোগ। অতিরিক্ত কোনও ব্যবসার ব্যাপারে আলোচনা করা যেতে পারে। আইনি কাজে ঝামেলা বাড়তে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা। চিকিৎসা সংক্রান্ত কাজে সারা দিন ব্যস্ততা থাকবে। পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। 


সিংহ রাশিঃ ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে। রাজনীতির লোকেদের জন্য ভাল খবর আসার সম্ভাবনা রয়েছে। দন্তরোগের সম্ভাবনা। লোকের কাছে দয়ার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে। পিতার সঙ্গে তর্ক। 


কন্যা রাশিঃ বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে বেদনা বৃদ্ধি পাতে পারে। ব্যবসায় নতুন কোনও কাজের শুভ সূচনা হবে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে আনন্দ লাভ। আপনার সহ্যশক্তি আপনাকে রক্ষা করবে। 


তুলা রশিঃ সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ থাকলে সকালে মেটান। প্রেমের ব্যাপারে খুব ভাবনাচিন্তা করে এগোতে হবে। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে অনেক সমস্যা দেখা দেবে। কাজের ব্যাপারে মনে একটু অস্থিরতা থাকবে। পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেল খুব একটা ভাল যাবে না। সন্তানদের বিশেষ নজরে রাখুন।  


বৃশ্চিক রাশিঃ কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে। বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। সারা দিন খুব সাবধানে চলুন, মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। 


ধনু রাশিঃ পেশাদারদের জন্য খুব উপযুক্ত সময়। বাড়িতে জীবজন্তু কেনার যোগ আছে। আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে। কোনও সুসংবাদ আসতে পারে। দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, সতর্ক থাকুন। বিষণ্ণতা বাড়তে পারে। নিজের গোপন কথা প্রকাশ করবেন না। শুভ কাজে বাধা। 


মকর রাশিঃ কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন, কিন্তু অতিরিক্ত কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। 


কুম্ভ রাশিঃ প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে ঝামেলা বাধতে পারে। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। অন্যের উপকার করে শান্তি পাবেন। সারা দিন বেশ প্রফুল্ল কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না। 


মীন রাশিঃ পথেঘাটে সাবধানে চলাফেরা করুন। বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। উচ্চ পদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ।

You might also like!