Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Rashifal : আজকের দিন ২৩ অক্টোবর, ২০২৩ কেমন যাবে জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ কোনও কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা। আপনার উদার মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে।  


বৃষ রাশিঃ প্রতিবেশীর দ্বারা উপকার পেতে পারেন। ন্যায্য পাওনা আদায় হতে পারে। সারা দিন শত্রুর সঙ্গে আপস করে চলুন, লাভবান হবেন। মায়ের নির্দেশ মতো কাজ না করায় অশান্তি হতে পারে। শিশুদের পড়াশোনার জন্য শুভ সময়। ভ্রমণের আশা রাখতে পারেন। হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে লাভবান হবেন।  


মিথুন রাশিঃ  আপনার উন্নতিতে প্রতিবেশীদের হিংসা হবে। সকাল থেকে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে। ভ্রমণে বিপদ ঘটতে পারে। কলাবিদ্যায় সাফল্য লাভের সম্ভাবনা। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। 


কর্কট রাশিঃ নানা দিক থেকে কর্মে ব্যাঘাত আসতে পারে। জলপথে ভ্রমণ ত্যাগ করুন। আলস্যের জন্য অশান্তি বাধতে পারে। অন্যের খরচে ভ্রমণের সুযোগ আসতে পারে। পেটব্যথায় ভোগান্তির যোগ। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। বয়সে ছোট কারও কাছ থেকে অর্থসাহায্য পাবেন। নিজের সিদ্ধান্তে অটল থাকুন, উন্নতি হবে। 


সিংহ রাশিঃ সংসারের সব জিনিস খুঁটিয়ে দেখতে যাবেন না, অশান্তি হতে পারে। খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। গুরুজনের সঙ্গে দুর্ব্যবহারের কারণে মনখারাপ হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।


কন্যা রাশিঃ  ব্যবসায় শত্রুর কারণে ক্ষতি হতে পারে। প্রেমে আনন্দ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যহানির যোগ দেখা যাচ্ছে। অন্যের জন্য ভাল কাজ করেও সুনাম পাবেন না। বাড়িতে ভাল খবর আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ বাধতে পারে। গানবাজনার ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে।  


তুলা রাশিঃ পিতার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কাজ দ্রুত মেটান। শুভ কোনও পরিবর্তন আপনার জীবনে ঘটতে পারে। বিদ্যার্থীদের মনে কোনও কারণে ভয় কাজ করবে। আয় ভাল হলেও গুরুজনের পরামর্শে ভাল কাজ হবে। মানুষের সেবায় শান্তি পাবেন। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। 


বৃশ্চিক রাশিঃ ব্যবসায় বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। সারা দিন হিসেবি ভাবে থাকলেও অর্থ খরচ হতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। 


ধনু রাশিঃ চাকরিতে বদলি হওয়ার যোগ। সংক্রমণ-জনিত দুর্ভোগ কপালে রয়েছে। সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় দুঃখবোধ। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। 


মকর রাশিঃ বাইরের ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। পরিশ্রম করেও তার ফলস্বরূপ কিছু পাবেন না। বাচ্চার দুরন্তপনায় অস্থির হতে হবে। কিছু বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে।  উচ্চশিক্ষার ক্ষেত্র প্রতিকূল। মায়ের শারীরিক অবস্থার অবনতি। 


কুম্ভ রাশিঃ শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। যাঁরা বিবাহের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যার শিক্ষার্থীরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে।  


মীন রাশিঃ ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে আনন্দ লাভ। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি ঘটতে পারে। ব্যবসায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…