Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Horoscope Today: আজ 22 জানুয়ারি , দিনের শুরুতে দেখে নিন কেমন কাটবে আপনার আজকের গোটা দিন?

rashifal
rashifal

 

মেষ রাশিঃ  দন্তরোগ বাড়তে পারে। নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তির যোগ। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে। কিছু পাওনা হতে পারে।  


বৃষ রাশিঃ  রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। দুপুরের পরে দিনটি ভাল কাটবে, কিন্তু মানসিক চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা। ভ্রাতৃবিবাদ বাড়তে পারে। সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি। 


মিথুন রাশিঃ  আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। আইনি কাজে সমস্যা হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে।  


কর্কট রাশিঃ ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে। অতিরিক্ত অর্থব্যয়ের যোগ। লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। স্বামীকে নিয়ে কোনও ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে।  


সিংহ রাশিঃ আজ কোন ওসুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে। কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণের আশা রাখতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। আপনার কোনও আচরণ লোকের খারাপ লাগতে পারে। বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা। 


কন্যা রাশিঃ  কোনও ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। বাড়তি কথা অশান্তির কারণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। সঙ্গীতশিল্পীদের জন্য সুযোগ আসতে পারে। 


তুলা রাশিঃ প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। 


বৃশ্চিক রাশিঃ যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের কোনও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে। 


ধনু রাশিঃ আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়বে। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ আদায়ে বেগ পেতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। সারা দিন প্রিয়জনের সঙ্গলাভে আনন্দে কাটবে। 


মকর রাশিঃ  কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। ব্যবসায় উন্নতির যোগ। সংসারে শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। 


কুম্ভ রাশিঃ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও আছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে। পিতার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। 


মীন রাশিঃ ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনায় চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন। উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায় খরচ বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…