Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Horoscope Today: আজ ২৮ ডিসেম্বর, ২০২৩, কি বলছে আপনার ভাগ্যচক্র?

Horoscope
Horoscope

 

মেষ: বড় কোনও বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। মন ভালো রাখতে বন্ধুদের সঙ্গে কোথাও রাতভোর আড্ডা দিতে যেতে পারেন। সন্তানদের অন্যায় আবদার মেটালে পরে পস্তাতে হবে। সব কিছুর সমাধান ইন্টারনেটে খুঁজবেন না।

বৃষ: খুশির খবর পাওয়ার সম্ভাবনা আছে। কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। ঋণ নিতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। কর্মস্থলে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করুন, লাভবান হবেন।

মিথুন: নিজে থেকে কোনও সিদ্ধান্ত নিতে যাবেন না। কর্মক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করুন। না হলে অসুবিধায় পড়তে হবে। প্রেমের সম্পর্ক ভালো হবে। জিমে না গিয়ে মাঠে যান। প্রকৃতির স্পর্শে শরীর ভালো থাকবে।

কর্কট: কয়েকদিন পরেই অসুস্থ হতে পারেন, তাই বিশেষ যত্নের প্রয়োজন। সুযোগসন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকুন। নতুন কোনও সাহিত্য পড়ে আজ আনন্দ পাবেন। পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ এবং স্মৃতি রোমন্থনে সন্ধ্যা ভালো কাটবে।

সিংহ: মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। প্রতিকূল পরিবেশে মনক্ষুণ্ণ হবে না। সমস্ত হতাশা এবং নেতিবাচক চিন্তা সরিয়ে দিয়ে আজ ব্যবসায় প্রভূত লাভের সম্ভাবনা। জমি এবং সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ আজ করবেন না।

কন্যা: ব্যবসা সম্পর্কিত কথা গোপন রাখুন। সন্দেহজনক কোনও ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। সময়ের গুরুত্ব দিন। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। রাস্তাঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।

তুলা: নতুন ইনভেস্টমেন্ট থেকে লাভ না হলে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। বন্ধুদের সাথে দেখা করে একঘেয়েমি কাটতে পারেন। পরোপকার এবং সামাজিক কাজে যোগ দিতে পারেন। সেই সংক্রান্ত অনুষ্ঠানে গিয়ে পরিচিতি বাড়বে।

বৃশ্চিক:  ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্কে উন্নতি। খেলাধুলা নিয়ে কিছুটা সময় কাটান। শরীরের উপকার হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহায়তা পাবেন। মন ভালো রাখতে কোনও ইনফ্লুয়েন্সারের বই পড়ুন। সকলের সুবিধার জন্য ভাবুন।

ধনু: কাছের মানুষরা ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করবে। নিজেকে সংযত রাখুন। মাথা গরম করবেন না। ছোটখাটো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ আর্থিক ক্ষতি হতে পারে। তবে তাতে ভয় না পেয়ে কাজ করে যান। লম্বা দৌড়ে সাফল্য আসবেই।

মকর: বিরূপ পরিস্থিতি তৈরি হলেও দুশ্চিন্তা করার কিছু নেই। স্বাভাবিক ভাবেই সব ঠিক হয়ে যাবে। কাজের চাপ আজ বেশি থাকবে। তাই অবসর সময়ে প্রকৃতির কাছাকাছি যান। স্ট্রেস কমে যাবে। মন শান্ত হবে। সন্তানকে পড়াশোনায় সাহায্য করুন।

কুম্ভ: ঘর ও বাইরের চাপ মনঃসংযোগ নষ্ট করতে পারে। স্ত্রী’র সাথে অর্থনৈতিক বিষয়ে মতানৈক্য হতে পারে। সন্দেহজনক কোনও ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। সময়ের গুরুত্ব দিন। শরীর ঠিক রাখতে নিয়মিত হাঁটাহাঁটি করুন।

মীন: দলগত কর্মে উন্নতি। পরিবহণের ব্যবসায় আর্থিক ভাবে লাভবান হবেন। সন্তানদের আবদার আজ ধৈর্যের সাথে সামলান। ভবিষ্যতের জন্য জমানো টাকা সাবধানে রাখুন। প্রেমের ব্যাপারে নিজের আবেগ সামলে রাখুন। বড়দের সম্মান করুন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…