Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Weekly Tarot Horoscope: এই সপ্তাহে বুধাদিত্য রাজযোগ! ভাগ্য খুলবে ৪ রাশির

Buddhaditya Rajyoga this week! Luck will open for 4
Buddhaditya Rajyoga this week! Luck will open for 4

 

মেষ রাশি

ট্যারো কার্ডের গণনা অনুসারে দেখা যাচ্ছে যে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহটি বেশ সুখের হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। এই সময় সৃজনশীল কাজে বেশ নাম করতে পারবেন আপনি। কর্মক্ষেত্রে উন্নতি করার যোগ আছে। নিজের কাজ নিয়ে চলতি সপ্তাহে সন্তুষ্ট থাকবেন মেষ রাশির জাতকরা। নিজের স্বাস্থ্যর খেয়াল রাখবেন এবং পরিবারেও সুখের পরিবেশ বজায় থাকবে।

মিথুন রাশি

সভ্য, শান্ত ও জ্ঞানে ভরপুর হয়ে এই সপ্তাহটি কাটাবেন মিথুন রাশির জাতকরা। অন্যরা কে কী বলছে, সেই দিকে মাথা না ঘামিয়ে স্থির মনে নিজের কাজ করে যেতে পারবেন আপনি। ব্যবসায় নতুন প্রকল্প শুরু করতে পারেন। কেরিয়ারে বড় কোনও সাফল্য পাওয়ার যোগ আছে। প্রেম সম্পর্কে মাধুর্য বজায় থাকবে এবং সঙ্গীর সঙ্গে এই সপ্তাহে কোথাও ঘুরতে যেতে পারেন মিথুন রাশির জাতকরা।

কর্কট রাশি

যা কিছু আটকে থাকা কাজ, এই সপ্তাহে সেই সব সম্পূর্ণ করতে পারবেন কর্কট রাশির জাতকরা। বুধাদিত্য রাজযোগের শুভ প্রভাবে চলতি সপ্তাহে আপনার কাজের পথে সব বাধা দূর হয়ে যাবে। কর্মক্ষেত্রের পরিবেশ কর্কট রাশির জাতকদের জন্য অনুকূল থাকবে। এই সময় আপনি নিজের বেশ কিছু খারাপ অভ্যেস থেকে মুক্ত হতে পারবেন। নিজের ক্ষমতা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন আপনি।

কন্য়া রাশি

ট্যারো কার্ডের গণনা অনুসারে চলতি সপ্তাহটি দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশির জাতকদের জন্য। এই সময় আপনি নিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। বিশেষ করে চলতি সপ্তাহের শেষে শুক্রবার ও শনিবার দিন অত্যন্ত শুভ হতে চলেছে আপনার জন্য। নিজের অনেক উচ্চাকাঙ্খা এই সময় পূরণ করতে পারবেন আপনি। প্রয়োজনে বন্ধুদের পাশে পাবেন কন্যা রাশির জাতকরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…