Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Trigrohi Yog Rashifal: ফেব্রুয়ারির শুরুতে মকরে ৩ টি গ্রহের মেলা পাঁচ রাশির মুখে হাসি ফোটাবে সূর্য, বুধ এবং মঙ্গলের যৌথ যোগ

Trigrohi Yog Rashifal (File Picture)
Trigrohi Yog Rashifal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মকর রাশিতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে গঠিত হতে চলেছে ত্রিগ্রহী যোগ। মকর রাশিতে মিলিত হবে সূর্য, মঙ্গল এবং বুধ। যার ফলে ভাগ্য খুলতে চলেছে কিছু রাশির জাতকদের। কোনগুলি জেনে নিন।

মেষ রাশি

সূর্য, বুধ ও মঙ্গলের মিলনে লাভবান হতে চলেছেন মেষ রাশির জাতকরা। এই সময় আপনার মনে সাহস বাড়বে অনেকটাই। অর্থ সংক্রান্ত আপনার সব পরিকল্পনা সফল হবে। কেরিয়ারে উন্নতির নতুন শিখরে পৌঁছবে মেষ রাশির জাতকরা। সাফল্য লাভের নতুন উপায় আপনার সামনে খুলে যাবে। বিরোধীরা পরাজিত হবে এবং পরিবারে সুখ ও শান্তি থাকবে। নতুন সম্পত্তি কিনতে পারেন।

সিংহ রাশি

মকর রাশিতে ত্রিগ্রহী যোগের প্রভাবে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা। কেরিয়ার ও ব্যবসায় দারুণ অগ্রগতি করতে চলেছেন এরা। চাকরিতে আপনি শুভ ফল পাবেন এবং কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে পারবেন। অফিসে পদোন্নতি পাওয়ার যোগ আছে। ব্যবসা থেকেও এই সময় লাভ বাড়বে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে সিংহ রাশির জাতকদের। পরিবারের সবার সঙ্গে ভালো সম্পর্ক থাকবে।

তুলা রাশি

সূর্য, বুধ ও মঙ্গলের মিলনে ফেব্রুয়ারির শুরুতেই ভাগ্য খুলে যাবে তুলা রাশির জাতকদের। এই সময় আপনি জীবনের সব রকম সুখ লাভ করবেন। ব্যবসায় উন্নতি করবেন এবং সম্পত্তি লাভ করার ইচ্ছে আপনার পূরণ হবে। স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিনতে পারেন। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যে চোখে পড়ার মতো উন্নতি হবে।

ধনু রাশি

মকর রাশিতে তিন গ্রহ মিলিত হলে বিশেষ ভাবে লাভবান হবেন ধনু রাশির জাতকরা। কর্মক্ষেত্রে এই সময় কিছু চ্যালেঞ্জের সামনে পড়লেও এর ফলে আপনার কোনও ক্ষতি হবে না। এই সব সমস্যা আপনি সহজেই অতিক্রম করতে পারবেন। আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং নিজের ব্যাংক ব্যালান্স আপনি বাড়িয়ে নিতে পারবেন। অন্যের সঙ্গে মিষ্টি ভাবে কথা বলে আপনি অনেক কাজই করিয়ে নিতে পারবেন। অর্থ ও গয়না লাভ করতে পারবেন ধনু রাশির জাতকরা।

মীন রাশি​

সূর্য, বুধ ও মঙ্গলের যুতি লাভজনক হতে চলেছে মীন রাশির জাতকদের জন্য। এই সময় আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে। আর্থিক লাভ হওয়ার যোগ আছে। বাড়িতে ভাই ও বোনের থেকে বড় সাহায্য আপনি পেতে পারেন। ব্যবসায় লাভ বাড়বে এবং বিনিয়োগ থেকেও অর্থ লাভ হবে আপনার। আর্থিক পরিস্থিতির পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কও আরও মজবুত হবে মীন রাশির জাতকদের। শিক্ষা ক্ষেত্রে ভালো ফল করতে পারবেন মীন রাশির ছাত্র ছাত্রীরাও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…