Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

Covid Update in India : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০ হাজার ৭২৫ জন, মৃত ৩১

people were infected with corona in the countr
people were infected with corona in the countr

 

নয়াদিল্লি, ২৫ আগস্ট : দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের । বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭২৫ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের ।দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৪৮৮।

বুধবার সংখ্যাটা ছিল ১০ হাজারের আশেপাশে। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৯৪ হাজার ৪৭ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৫৭ হাজার ৩৮৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ। সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিললেও চিন্তা বাড়ছে রাজধানী দিল্লির পরিস্থিতি নিয়ে। গত ২৪ ঘণ্টায় স্রেফ রাজধানীতে আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। মহারাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়ছে। মারাঠাভূমে গত ২৪ ঘণ্টায় মোট কোভিড আক্রান্ত দু’হাজারের কাছাকাছি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০ কোটি ৮২ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৩ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৯২ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।


You might also like!