Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Health

3 years ago

ফের বাড়ছে করোনার দাপট ! দৈনিক রিপোর্টে বাড়ছে চিন্তার পারদ

Covid Update in India
Covid Update in India

 


নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের সামান্য একটু বেড়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৫ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে ২২ জনের মৃত্যু হয়েছে, শুধুমাত্র কেরলেই ৮ জনের মৃত্যু হয়েছে, ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৫৮৪-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪০ হাজার ৯৭৯-এ পৌঁছেছে। দেশে আরোগ্যের হার এই মুহূর্তে ৯৮.৭২ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৫ জন, দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৫,৭৯,০৮৮ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৪০ হাজার ৯৭৯-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৯ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৩ লক্ষ ৮৭ হাজার ৫৩৩ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৭.৯৬-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪০,০৯,৫২৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭২ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪,৯৭২ জন। ভারতে দৈনিক করোনা-সংক্রমণের হার কমে ১.১২ শতাংশে পৌঁছেছে।


You might also like!