Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Lamine Yamal: বার্সিলোনায় ১০ নম্বর জার্সি পাচ্ছেন ইয়ামাল

FC Barcelona Makes Decision On Lamine Yamal Number 10
FC Barcelona Makes Decision On Lamine Yamal Number 10

 

কলকাতা, ২৮ জুন : গত মরসুমটা দারুণ কাটিয়েছেন ইয়ামাল। ক্লাবের জার্সিতে ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্টও করেছেন তিনি। তাতে বার্সিলোনার হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা। অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই নাকি বার্সায় ১০ নম্বর জার্সি পাচ্ছেন ইয়ামাল। যা পরে খেলেছেন কিংবদন্তি মেসি। মেসি ছাড়াও বার্সায় ১০ নম্বর পরেছেন মারাদোনা, রিভালদো, রোনালদিনহোরা। বার্সিলোনায় সবশেষ ১০ নম্বর জার্সি পরে খেলেছেন আনসু ফাতি। ২০২১ সালে মেসি পিএসজির উদ্দেশে বার্সা ছাড়ার আগেই নামডাক কামিয়েছিলেন তিনি। কিন্তু ইনজুরি তাকে সেই নামডাক ধরে রাখতে দেয়নি। এখন আলোচনার কেন্দ্রবিন্দু থেকেই হারিয়ে গেছেন তিনি। সেই ফাতি বার্সা ছাড়ার কারণে ইয়ামালের ভাগ্যে জুটেছে বিখ্যাত ১০ নম্বর জার্সিটি।

You might also like!