Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Brazil qualifies for FIFA World Cup 2026: ভিনিসিউসের গোলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ব্রাজিল

Brazil qualifies for FIFA World Cup 2026
Brazil qualifies for FIFA World Cup 2026

 

সাও পাওলো, ১১ জুন : অবশেষে চিন্তার অবসান। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপে যাওয়ার টিকিট পেল ব্রাজিল। আর নতুন কোচ আনচেলত্তির অধীনে প্রথম জয় পেল ব্রাজিল। বুধবার (১১ জুন) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে তারা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। আর এই জয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল ব্রাজিল। ভারতীয় সময় বুধবার সকালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। এদিন দু'নম্বরে উঠে আসতে ব্রাজিলকে সাহায্য করেছে উরুগুয়ে। কারণ উরুগুয়ে ভেনেজুয়েলাকে হারানোর পর সুযোগ আসে ব্রাজিলের সামনে। প‍্যারাগুয়েকে হারিয়ে সেটা কাজে লাগাল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। এর ফলে লাতিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করল ২০২৬ আসরে খেলা।ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু করে ব্রাজিল। কিন্তু প্রথমার্ধে প্রায় গোলশূন্য অবস্থাতেই ম্যাচ শেষ হতে চলেছিল। গোল আসে ৪৪ মিনিটে। প্যারাগুয়ের তিন ডিফেন্ডারের চ‍্যালেঞ্জের মুখে বলের নিয়ন্ত্রণ হারায় রাফিনিয়া। ছুটে গিয়ে সেই বল ধরে বাইলাইন থেকে কাটব‍্যাক করেন কুইয়া। সেই বল ধরে গোল করতে কোনো ভুল করেননি ভিনিসিউস। দ্বিতীয়ার্ধেও ভালো সুযোগ তৈরি করে গোল করতে পারেনি ব্রাজিল। ওই একটা গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। ১৬ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে আছে ব্রাজিল। এদিনের অন‍্য ম‍্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে ।

You might also like!