Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Game

1 year ago

UEFA Nations League:উয়েফা নেশন্স লিগ : ইতালিকে হারিয়ে গ্রুপ সেরা ফ্রান্স

UEFA Nations League
UEFA Nations League

 

মিলান, ১৮ নভেম্বর : রবিবার রাতে মিলানে ফরাসিরা ইতালিকে তাদের ঘরের মাঠেই ৩-১ গোলে হারালো। দুটি গোল করলেন আদ্রিওঁ রাবিও। সেইসঙ্গে দুটি অ্যাসিস্ট করেছেন। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী । এই জয়ে গ্রুপ সেরা হল ফ্রান্স। তবে আগেই নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়েছিল দুই দলের।

মিলানের সান সিরোয় ম্যাচের শুরুতেই রাবিও সফরকারীদের এগিয়ে দেন। এরপর গুলিয়েলমো ভিকারিওর আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ হয়। ইতালির আন্দ্রেয়া কাম্বিয়াসো একটি শোধ করার পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন রাবিও। ৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ফ্রান্সের পয়েন্ট ১৩, ইতালিরও তাই। গোল পার্থক্যে ইতালিয়ানদের থেকে এগিয়ে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের সেরা হলো দিদিয়ে দেশমের দল।

You might also like!