Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

3 months ago

Women’s Asia Cup Rising Stars 2026: মহিলা এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্ট শুরু ১৩ ফেব্রুয়ারি, ভারতের গ্রুপে আছে পাকিস্তান

Women’s Asia Cup Rising Stars 2026
Women’s Asia Cup Rising Stars 2026

 

ব্যাঙ্কক, ২০ জানুয়ারি  : থাইল্যান্ডের ব্যাংককে আগামী মাসের ১৩ তারিখ থেকে মাঠে গড়াবে মহিলাদের এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার এই ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৮ দলের টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে।এই দুই দলের সঙ্গী নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী। আর বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে, অর্থাৎ প্রতি দলের ম্যাচ ৩টি করে।

গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের ২টি করে মোট ৪টি দল সেমিফাইনালে উঠবে। ২০ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপরা। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্সআপরা। ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি।

You might also like!