Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

FIFA Club World Cup: ক্লাব বিশ্বকাপ আসরে বিশ্বকাপের ছায়া

FIFA Club World Cup2025
FIFA Club World Cup2025

 

কলকাতা, ১৪ জুন  : রবিবার ভোরে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। ফুটবলে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আগে এই টুর্নামেন্ট হতো শুধু মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে, যা কখনওই সেভাবে সাড়া ফেলতে পারেনি। এবার নতুন আঙ্গিকে বিশ্বের সব অঞ্চলের সেরা ৩২টি ক্লাব নিয়ে সত্যিকারের বৈশ্বিক রূপ দেওয়া হয়েছে ক্লাব বিশ্বকাপকে। আয়োজক যুক্তরাষ্ট্রের জন্য টুর্নামেন্টটি হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের মহড়াও। ভারতীয় সময় রবিবার সকাল ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধন হবে টুর্নামেন্টটির। প্রথম ম্যাচে মিসরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ১৩ জুলাই ফাইনাল।

যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে এক মাসের এই টুর্নামেন্টটিতে মোট ম্যাচ হবে ৬৩টি। আট গ্রুপে ভাগ হয়ে লড়বে ৩২টি ক্লাব। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে শেষ ষোলোতে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে ফাইনাল। ২০২৫ ক্লাব বিশ্বকাপে মোট প্রাইজমানি থাকছে রেকর্ড এক বিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ১২৫ মিলিয়ন ডলার। নিয়মের কারণে বার্সিলোনা, লিভারপুল ও নাপোলির মতো ইউরোপের বড় কয়েকটি ক্লাব এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লামিনে ইয়ামাল, মোহামেদ সালাহ, নেইমার ও কেভিন ডি ব্রুইনার মতো তারকারা টুর্নামেন্টে খেলার না খেললেও ক্লাব বিশ্বকাপের আবেদনে তাতে ভাটা পড়েনি। রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তিদের পাশাপাশি তারকাবহুল দল আছে অনেক।

You might also like!