Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

French Open 2025: স্বপ্নযাত্রা চলছেই, এবার আন্দ্রেয়েভাকে হারিয়ে সেমিতে র‍্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বর বয়াসোঁ

French Open 2025
French Open 2025

 

প্যারিস, ৫ জুন : ফরাসি ওপেনের মহিলা এককে একের পর এক চমক জাগানিয়া পারফরম্যানস উপহার দেওয়া খেলোয়াড় বয়াসোঁ উঠে গেলেন সেমি-ফাইনালে। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে বুধবার ষষ্ঠ বাছাই রাশিয়ার মিরা আন্দ্রেয়েভাকে ৭-৬ (৮-৬), ৬-৩ গেমে হারান র‍্যাঙ্কিংয়ের ৩৬১ নম্বরে থাকা বয়াসোঁ। প্যারিসে গতবারের সেমি-ফাইনালিস্ট আন্দ্রেয়েভার বিপক্ষে প্রথম সেটে একটা সময়ে ৫-৩-এ পিছিয়ে ছিলেন ২২ বছর বয়সী এই ফরাসি খেলোয়াড়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৮০ মিনিটের সেটটি তিনি জিতে নেন টাইব্রেকে। দ্বিতীয় সেটে একটা পর্যায়ে ১৮ বছর বয়সী আন্দ্রেয়েভা এগিয়ে যান ৩-০তে, এরপর আর পাত্তা পাননি তিনি। অবিশ্বাস্য পারফরম্যানসের টানা ৬ গেম জিতে পরের ধাপে পৌঁছে যান বয়াসোঁ।

প্যারিসে এবার ওয়াইল্ড কার্ড পেয়ে মূল ড্রয়ে জায়গা পান তিনি। এবারই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের মূল ড্রয়ে অভিষেক হয় তার। প্রথম তিন রাউন্ডে জয়ের পর শেষ ষোলোয় তিনি হারিয়ে দেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে। এবার হারালেন ষষ্ঠ বাছাইকে।টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে ওয়াইল্ড কার্ড পেয়ে ফরাসি ওপেনের মহিলা এককের সেমি-ফাইনালে ওঠার কীর্তি গড়লেন বয়াসোঁ। গত ৪০ বছরের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচে থেকে কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ে বয়াসোঁ খেলবেন দ্বিতীয় বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাউফের বিপক্ষে। শেষ আটে স্বদেশী ম্যাডিসন কিসের বিপক্ষে ৬-৭ (৬-৮), ৬-৪, ৬-১ গেমে জেতেন গাউফ।

You might also like!