Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Game

1 day ago

SAFF Women’s Championship 2026: ২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ভারতে

Goa to host SAFF Women’s Championship 2026 from May 25
Goa to host SAFF Women’s Championship 2026 from May 25

 

গোয়া, ১৫ মার্চ  : গোয়ায় আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২৫ মে থেকে ৭ জুন গোয়ার ফতোর্দার নেহরু স্টেডিয়ামে মহিলা সাফের আয়োজন করতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। আর ভারতে আয়োজিত হতে যাওয়া সাফে দক্ষিণ এশিয়ার সব দলের অংশগ্রহণ প্রত্যাশা করেন সাফের সাধারণ সম্পাদক পুরোষোত্তম কট্টেল। টানা দুইবার মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল নেপাল। ২০২৬ মহিলা সাফ আয়োজন নিয়ে তৈরি হয়েছিলো সংকট। তবে সেই সংকট কেটে গেছে। টানা তিনবারের আয়োজক নেপাল থেকে সরিয়ে মহিলা সাফের আয়োজক সত্ত্ব দেয়া হয়েছে ভারতকে। ২০১৬ সালে সবশেষ মহিলা সাফ আয়োজন করেছিল ভারত।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ছেলেদের সাফ আয়োজন হয়েছিল ভারতের গোয়ায়। তবে ফতোর্দার নেহেরু স্টেডিয়ামে এই প্রথম মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে যাচ্ছে। আর এই টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবলের মান আরও উন্নত করবে বলে প্রত্যাশা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কৈতানো ফার্নান্দেজ।

You might also like!