Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Smriti Mandhana : ৫১ বলের সেঞ্চুরিতে স্মৃতি মান্ধানার অনন্য কীর্তি

Smriti Mandhana's
Smriti Mandhana's

 

কলকাতা, ২৯ জুন : ট্রেন্ট ব্রিজে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৬২ বলে ১১২ রানের চমৎকার ইনিংস খেললেন স্মৃতি মান্ধানা। এই সংস্করণে তাঁর প্রথম শতকের ইনিংসটি গড়া ১৫ চার ও ৩ ছক্কায়।

ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি করলেন ২৮ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার। টেস্ট ক্রিকেটে মান্ধানার সেঞ্চুরি আছে ২টি, ওয়ানডেতে ১১টি।

তাঁর আগে ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বাউমন্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি তিন সংস্করণেই সেঞ্চুরি করেছেন।

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মান্ধানার। তিনি ছাড়িয়ে গেছেন ২০১৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে হারমানপ্রিত কৌরের ১০৩ রান। এই দুজন ছাড়া শতকের স্বাদ পাননি দলটির আর কোনও ক্রিকেটার।


You might also like!