Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

FIFA Club World Cup 2025: আল-হিলালের বিপক্ষে জিততে পারল না রিয়াল মাদ্রিদ

Real Madrid draw 1-1 with Al Hilal at FIFA Club World Cup
Real Madrid draw 1-1 with Al Hilal at FIFA Club World Cup

 

ফ্লোরিডা, ১৯ জুন : ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়েছে আল-হিলাল। দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। গন্সালো গার্সিয়া রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রুবেন নেভেস। শেষ দিকে ভালভের্দের পেনাল্টি আটকে দিয়ে দলকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেন মরক্বান গোলরক্ষক ইয়াসিন বোনো। এর ফলে হতাশায় মাঠ ছাড়ে ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদের সঙ্গে সমানে সমান লড়াই করেছে আল হিলাল। দলের বেশিরভাগ ফুটবলারই বেশ অভিজ্ঞ এবং ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে।

প্রথমে আল হিলালের প্রবল আক্রমণ বিপর্যস্ত ছিল রিয়াল মাদ্রিদ। অবস্থা সামলে ৩৪ মিনিটে গোল করে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর দারুণ এক পাস থেকে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড গন্সালো গার্সিয়া। তবে সমতায় ফিরতে দেরি করেনি ইনজাঘির দল। ৪১ মিনিটে পেনাল্টি থেকে আল হিলালকে সমতায় ফেরান রুবেন নেভেস। দ্বিতীয় হাফে পুরোটাই আধিপত্য বিস্তার করে গোলের দেখা পায়নি রিয়াল। তবে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ তারা পেয়েছিল ৮৭ মিনিটে। ফ্রান গার্সিয়াকে ডি-বক্সে ফাউল করলে রিয়াল পেনাল্টি পায়। ভালভের্দের নেয়া পেনাল্টি শটটি আটকে দেন আল হিলালের গোলরক্ষক বোনো।

You might also like!