Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Spanish Football: লা লিগার মরসুম সেরা রাফিনিয়া

Raphinha, the best player of the season in La Liga
Raphinha, the best player of the season in La Liga

 

বার্সেলোনা, ৭ জুন : মরসুম জুড়ে ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যানস করা রাফিনিয়া যিনি বার্সেলোনার তিন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি এবারের লা লিগার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। আর অবিশ্বাস্য সব পারফরম্যানস উপহার দিয়ে আসরের সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার পেয়েছেন কাতালান ক্লাবটির তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। লা লিগা কর্তৃপক্ষ শুক্রবার এই মরসুমের দুই সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচ খেলে ৩৪ গোল করেন রাফিনিয়া। পাশাপাশি সতীর্থদের ২৫টি গোলে রাখেন অবদান। ২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সিলোনা যোগ দেন রাফিনিয়া। প্রথম দুই মরসুমে এখানে তাকে ভুগতে হলেও, ২০২৪-২৫ মরসুমে কোচ হান্সি ফ্লিকের কোচিংয়ে নিজেকে সেরারূপে মেলে ধরেন তিনি। সম্প্রতি ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি। আর ১৭ বছর বয়সী ইয়ামাল তো নিজেকে এরই মধ্যে তুলে নিয়েছেন নতুন উচ্চতায়। ধারাবাহিকভাবে দেখিয়েছেন পায়ের জাদু, মাঠে নামলেই প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছেন ভয়ঙ্কর। স্প্যানিশ এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন, সতীর্থদের ২৫ গোলে রেখেছেন অবদান। এবারের ব্যালন দ’র জয়ের সম্ভাবনায়ও তাকে এগিয়ে রাখছেন অনেকে।

You might also like!