Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

IPL 2025: মুম্বইকে হারিয়ে আইপিএলের ফাইনালে পঞ্জাব, দেখা মিলবে নতুন চ্যাম্পিয়নের

Punjab Kings,IPL 2025
Punjab Kings,IPL 2025

 

কলকাতা, ২ জুন : আইপিএলের কোয়ালিফায়ারে মুম্বইকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে গেল পঞ্জাব কিংস। রবিবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৫ উইকেটে জয় পায় পঞ্জাব। জয়ের নায়ক শ্রেয়াস আইয়ার। ফাইনালে পঞ্জাবের প্রতিপক্ষ বেঙ্গালুরু। ফলে এবারের আইপিএলে দেখা মিলবে নতুন এক চ্যাম্পিয়নের। আহমেদাবাদে টস জিতে প্রথমে মুম্বইকে ব্যাটিংয়ে পাঠায় পঞ্জাব। শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের। দলীয় ১৯ রানে রোহিতকে হারায় মুম্বই। এরপর দলের হাল ধরেন জনি বেয়ারস্টো এবং তিলক বর্মা। দু'জনের ব্যাটে এগোতে থাকে মুম্বই। তবে বেয়ারস্টোকে তুলে নেন বিজয়কুমার।ভেঙে যায় ৫১ রানের জুটি। এরপর সূর্যকুমারকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন তিলক বর্মা। কিন্তু তিন বলের মধ্যে মুম্বই হারায় তিলক ও সূর্যকে। দুইজনই ৪৪ রান করে আউট হন। শেষ দিকে নামান ধীরের ১৮ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে ফলে মুম্বই করে ৬ উইকেটে ২০৩ রান।

পঞ্জাবের হয়ে ২ উইকেট নেন ওমারজাই,একটি করে উইকেট পেয়েছেন জেমিসন, স্টয়নিস, চাহাল এবং বিজয়কুমার। ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই প্রভসিমরন সিংকে হারায় পঞ্জাব। এরপর ইংলিশ ও আরিয়া বড় জুটি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের জুটি ভেঙ্গে দেন অশ্বনী কুমার। আরিয়ার উইকেট তুলে নেন তিনি। কিছুক্ষণ পর ৩৮ রান করে জস ইংলিশও বিদায় নেন হার্দিক পান্ডিয়ার বলে । পঞ্জাবের স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ৭২ রানে ৩ উইকেট।

এরপর নেহাল ওয়াধেরাকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দুইজনের মারকুটে ব্যাটিংয়ে লক্ষ্যটা সহজ হয়ে যায় পঞ্জাবের। ওয়াধেরা ২৯ বলে ৪৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে আক্রমাত্মক ব্যাটিং করে অধিনায়ক আইয়ার দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আইয়ার ৪১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। পঞ্জাব জয় পায় ৫ উইকেটে। মুম্বইয়ের হয়ে ২ উইকেট পেয়েছেন অশ্বনী কুমার মঙ্গলবার ফাইনালে আইয়ারদের প্রতিপক্ষ কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জয়ের স্বাদ পায়নি। ফলে এবারের ফাইনালে যে দলই জিতুক আইপিএল পেয়ে যাবে নতুন চ্যাম্পিয়ন।

You might also like!