Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Nations League final: টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শিরোপা পর্তুগালের

Portugal vs Spain Nations League final
Portugal vs Spain Nations League final

 

মিউনিখ, ৯ জুন : জার্মানির মিউনিখে রবিবার রাতে উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। নির্ধারিত সময়ে দুটি দলই দুটি করে গোল করে। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ম্যাচের মিমাংসা হয় টাইব্রেকারে। আর টাইব্রেকারে জিতে প্রথম দল হিসেবে একাধিকবার উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন হল পর্তুগিজরা। আলিয়াঞ্জ অ্যারেনায়্ টাইব্রেকারে ৫-৩ গোলে জিতেছে পর্তুগাল।

টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতা চতুর্থ শটটি গোল করতে পারেননি। ম্যাচের শুরুতেই স্পেন বলের নিয়ন্ত্রণ নেয়। মার্তিন জুবিমেন্দি ২১ মিনিটে এগিয়েও দিয়েছিলেন স্পেনকে। ৫ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেজের গোলে। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।

বিরতির পর ৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হেড এ সমতায় ফেরায় পর্তুগালকে। এরপর দুই দলই চেষ্টা করলেও নির্ধারিত সময়ে আর কোনওর গোল হয়নি। শেষমেশ টাইব্রেকারে চলে যায় ম্যাচ। ম্যাচে বল দখল, গোলের জন‍্য শট দুটি লক্ষ‍্যেই এগিয়ে ছিল স্পেন। ৬১ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ১৬টি শট নিয়েছিল তারা, এর ছয়টি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে পর্তুগালের সাত শটে জালে যাওয়া দুটি শটই ছিল কেবল লক্ষ‍্যে।

You might also like!