Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

10 months ago

Saudi Pro League: রোনাল্ডো -মানেদের কোচের দায়িত্ব ছাড়লেন পিওলি

Stefano Pioli
Stefano Pioli

 

রিয়াদ, ২৬ জুন : দায়িত্ব নেওয়ার নয় মসের মধ্যেই সৌদি আরবের আল নাসরের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল অভিজ্ঞ ইতালিয়ান কোচ পিওলির। ক্রিস্তিয়ানো রোনাল্ডো , সাদিও মানেদের আর কোচিং করবেন না এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ। সৌদি প্রো লিগের দলটি বুধবার এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সম্মতিতে পিওলি ও তার কোচিং স্টাফের অন্য সদস্যদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয় বিবৃতিতে।গত বছরের সেপ্টেম্বরে আল নাস্‌রের দায়িত্ব নিয়েছিলেন পিওলি। পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোর স্থলাভিষিক্ত হয়েছিলেন ইন্টার মিলান ও এসি মিলানের প্রাক্তন এই কোচ। তার কোচিংয়ে গত মরসুমে সৌদি প্রো লিগে তৃতীয় হয় আল নাস্‌র। চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে থেকে আসর শেষ করে দলটি। পিওলির বিদায়ের খবরে সামাজিক মাধ্যমে রোনাল্ডো লিখেছেন, “সবকিছুর জন্য ধন্যবাদ।”

You might also like!