Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

PAK vs BAN, 2nd T20I: এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান

PAK vs BAN, 2nd T20I
PAK vs BAN, 2nd T20I

 

লাহোর, ৩১ মে : সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৫৭ রানে হারল বাংলাদেশ। শুক্রবার রাতে পাকিস্তানের দেওয়া ২০২ তাড়া করতে নেমে ১৪৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান সেই সঙ্গে তারা জিতে নিল সিরিজও। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান খেলেন ৪৭ বলের ঝোড়ো ইনিংস, ১৮০ স্ট্রাইকরেটে করেন ৭৪ রান। তার এই রানের ওপর ভর করেই বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। আর হাসান নাওয়াজ করেন ৫১, মহম্মদ হারিস ৪১ ও সালমান আগা ১৯ রান। ম্যাচসেরার পুরস্কার জেতেন সাহিবজাদা ফারহান। জবাবে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দিয়ে বাংলাদেশ থেমে যায় ১৪৪ রানে। বাংলাদেশের হয়ে উল্লেখযোগ্য রান করেন তানজিদ হাসান ৩৩। পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আবরার আহমেদ। ৪ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট। এছাড়া হাসান আলী, ফাহিম আশরাফ, হারিস রউফ, সাদাব খান, খুশদিল শাহ ও সাইম আয়ুব পেয়েছেন একটি করে উইকেট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল পাকিস্তান। সেবারও পাকিস্তান করেছিল ২০১ রান। সেই রানের জবাব দিতে গিয়ে বাংলাদেশ করেছিল ১৬৪ রান। ফলে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান।


You might also like!