Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Nicholas Pooran: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিকোলাস পুরান

Nicholas Pooran makes shock retirement from international cricket at 29
Nicholas Pooran makes shock retirement from international cricket at 29

 

বার্বাডোস, ১০ জুন  : ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পুরান সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। পুরান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন,"অনেক চিন্তাভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি।" ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জাতীয় দলে অবদানের জন্য পুরানকে ধন্যবাদ জানিয়েছে। "নিকোলাস আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা নেতৃত্বকে জানিয়েছেন, যার ফলে তার কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।" পুরান আন্তর্জাতিক স্তরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচ খেলেছেন। তিনি খেলেছেন ১০৬টি ম্যাচ, করেছেন ২২৭৫ রান। আর ওয়ানডেতে তিনি ৬১টি ম্যাচ খেলে ১৯৮৩ রান করেছেন। তিনি টেস্ট ম্যাচ খেলেননি।

You might also like!