Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

Inter Academy Basketball Tournament: প্রথম আন্তঃঅ্যাকাডেমি স্কুল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এনএফআরএসএ-এর আধিপত্য

NFRSA dominates first Inter-Academy School Basketball Championship
NFRSA dominates first Inter-Academy School Basketball Championship

 

গুয়াহাটি, ৩১ মে  : নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (এনএফআরএসএ) আয়োজিত প্রথম অল গুয়াহাটি ইন্টার অ্যাকাডেমি / স্কুল বাস্কেটবল প্রাইজমানি টুর্নামেন্ট ২৭ থেকে ২৯ মে পর্যন্ত গুয়াহাটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে শহর থেকে কিছু উন্নতমানের তরুণ বাস্কেটবল প্রতিভাবান খেলোয়াড় অংশগ্রহণ করেন, যেখানে মোট ২৩০ জন খেলোয়াড় (ছেলে এবং মেয়ে উভয়) চারটি ভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছেন : অনূর্ধ্ব-১৪ ছেলে (চারটি দল), অনূর্ধ্ব-১৪ মেয়ে (চারটি দল), অনূর্ধ্ব-১৭ ছেলে (ছয়টি দল) এবং অনূর্ধ্ব-১৭ মেয়ে (পাঁচটি দল)। রাউন্ড-রবিন লিগ ফরম্যাটে মোট ৩৮টি ম্যাচ খেলা হয়। ফলে এই ইভেন্টটি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরিতে এনএফআরএসএ ছেলে এবং মেয়েদের উভয় ক্যাটগরিতেই খেতাব জিতে কোর্টে নিজের আধিপত্য বিস্তার করে, যেখানে এইচবিসিসি উভয় ক্যাটাগরিতে রানার্স-আপ হয়। অনূর্ধ্ব-১৭ ছেলেদের ক্যাটাগরিতে, এনএফআরএসএ চ্যাম্পিয়নশিপ জিতে জয়ের ধারা অব্যাহত রেখেছে, যেখানে কেভি নারেঙ্গি রানার্স-আপ হয়। অনূর্ধ্ব-১৭ মেয়েদের ক্যাটাগরিতে এনএফআরএসএ আবার চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে, যেখানে এইচবিসিসি রানার্স-আপ হয়েছে।

এনএফআরএসএ সকল অংশগ্রহণকারী দলকে তাদের উৎসাহ, নিষ্ঠা এবং ব্যতিক্রমী ক্রীড়া মনোভাবের জন্য অভিনন্দন জানাচ্ছে। উৎকৃষ্ট প্রর্দশনের মাধ্যমে সমস্ত চারটি চ্যাম্পিয়নশিপ খেতাব অর্জন করার জন্য এনএফআরএসএ বাস্কেটবল টিমকে বিশেষভাবে প্রশংসা করা হয়। এই টুর্নামেন্টটি গুয়াহাটিতে তৃণমূল স্তরের বাস্কেট বলের প্রচারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং স্কুল এবং অ্যাকাডেমি স্তরের খেলোয়াড়দের মধ্যে ক্রমবর্ধমান প্রতিভা তুলে ধরে। এনএফআরএসএ ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ আয়োজন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তরুণ ক্রীড়াবিদদের ক্রীড়া জগতে উজ্জ্বল ও এগিয়ে যাওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা যায়। শুক্রবার এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।


You might also like!