Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

11 months ago

David Trist: পরপারে পাড়ি জমিয়েছেন নিউজিল্যান্ডের রেকর্ড গড়া কোচ ডেভিড ট্রিস্ট

Former New Zealand coach David Trist dies aged 77
Former New Zealand coach David Trist dies aged 77

 

ক্রাইস্টচার্চ,৩০ মে : নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডেভিড ট্রিস্ট আর নেই। বৃহস্পতিবার ৭৭ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন পরপারে। মাত্র দুই বছর নিউ জিল্যান্ডের কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে সেই সময়টাতেই কিউইরা পেয়েছিল তাদের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় এক সাফল্য। ২০০০ সালে আইসিসি নকআউট বিশ্বকাপে সেমি-ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ক্রিস কেয়ার্নসের সেঞ্চুরিতে তারা হারায় ভারতকে। এখন এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নিউ জিল্যান্ডের প্রথম বৈশ্বিক শিরোপা ছিল সেটি। পরের ২০ বছরে সেটিই ছিল নিউজিল্যান্ডের একমাত্র সাফল্য। এরপর ২০২১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে ছিল কিউইরা।

ট্রিস্ট ছিলেন একজন পেসার। তবে খেলতে পারেননি জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেটেও ক্যান্টারবুরির হয়ে খেলেছেন মাত্র ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ আর ৬টি লিস্ট ‘এ।’ খেলা ছাড়ার পর কোচিং লাইনে চলে আসেন ও বেশি পরিচিতও পান। নিউ জিল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার আগে ক্যান্টারবুরি, দক্ষিণ আফ্রিকা, হংকং ও নেদারল্যান্ডসের কোচিং স্টাফে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালে স্টিভ রিক্সনের জায়গায় তিনি নিউজিল্যান্ডের দায়িত্ব নেন। ২০০১ সালে জাতীয় দলের মেয়াদ শেষে তিনি ফিরে যান ক্রাইস্টচার্চে। সেখানে ওল্ড কলেজিয়ান্স ক্রিকেট ক্লাবের কোচিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। তার জীবনের পথচলা শেষ পর্যন্ত থেমে গেল এই ক্রাইস্টচার্চেই।

You might also like!